অনুলিপি বাটনে ক্লিক করলে টেক্সট লেখার বাক্সে থাকা লেখা ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে।
পূর্বাবস্থায় ফেরত বাটনে ক্লিক করলে টেক্সট এরিয়ার লেখা পূর্বাবস্থায় (সর্বশেষ ক্রিয়ার আগে) ফেরত চলে যাবে।
নুকতা সংশোধন বাটনে ক্লিক করলে টেক্সটে নুকতাওয়ালা বর্ণে যদি নুকতা ক্যারেক্টার আলাদাভাবে যোগ করা হয়, তবে তা যথাযথ ইউনিকোড ক্যারেক্টার দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। যেমন: 'ড়' = ['ড' + '়'], তাই এখানে 'ড়' অক্ষর দ্বারা এটি পরিবর্তিত হবে। এক্ষেত্রে কেবল ব়, ড়, ঢ় এবং য় পরিবর্তিত হবে এবং অন্য কোনো অক্ষরে নুকতা থাকলে সে নুকতা মুছে যাবে।
বাক্য বিভাজন বাটন টেক্সটকে বাক্যে বিভাজিত করে প্রতিটি লাইনে একটি করে বাক্য প্রদর্শিত করে।
শব্দ বিভাজন বাটন টেক্সটের সকল শব্দকে আলাদা করে প্রতিটি লাইনে একটি করে শব্দ প্রদর্শন করে। এক্ষেত্রে প্রতিটি শব্দ একবারই প্রদর্শিত হবে এবং তা বর্ণের ক্রমানুসারে প্রদর্শিত হবে।